বোরহানউদ্দিনে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আফসার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। এছাড়া তার বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের ৫ নম্বর রামকেশবপুর ওয়ার্ডের দিঘির উত্তরপাড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম হোসেন নয়নের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আফসারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার আফসার রামকেশবপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম সাফিজল।

বোরহানউদ্দিন থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আফসারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে থাকা জিআর গ্রেপ্তারি পরোয়ানার বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত