ইতিহাস গড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ এএম

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রটির। চলচ্চিত্রের নতুন ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতি তুলে ধরার জন্য বিশেষভাবে পরিচিত উৎসবের অরিজোন্তি বিভাগ। এবারের আসরে এ বিভাগে নির্বাচিত হয়েছে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। যার একটি  ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মাধ্যমে ভেনিস উৎসবে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ল দ্য ডিফিকাল্ট ব্রাইড। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট) সালা দারসেনা থিয়েটারে হলো এই ওয়ার্ল্ড প্রিমিয়ার। এছাড়া গতকাল ৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে অ্যাস্ট্রা-২ থিয়েটারে এবং ৫টায় অ্যাস্ট্রা-১ থিয়েটারে সিনেমাটির আরও দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের গল্প ঢাকার ঐতিহ্যবাহী একটি বিউটি পার্লারকে কেন্দ্র করে। এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, আজমেরী হক বাঁধন, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।

সর্বশেষ সর্বাধিক পঠিত