কে এস ফিরোজের চলে যাওয়ার দিন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম

অভিনেতা কে এস ফিরোজের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। নাট্যদল ‘থিয়েটার’-এর সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয়ে কে এস ফিরোজের পথচলা শুরু। এই দলের হয়ে তিনি অভিনয় করেছেন ‘সাত ঘাটের কানাকড়ি’, ‘কিং লিয়ার’ ও ‘রাক্ষসী’ নাটকে। ‘কিং লিয়ার’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন কে এস ফিরোজ। টিভিতে তিনি প্রথম অভিনয় করেন শফিউজ্জামানের রচনায় ও জামান আলী খানের প্রযোজনায় ‘দীপ তবুও জ¦লে’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন ডলি ইব্রাহীম। কে এস ফিরোজ প্রথম ‘লাওয়ারিশ’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর আবু সাইয়ীদের ‘শঙ্খনাদ’, ‘বাঁশি’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’তে অভিনয় করেন। টিভিতে তার প্রথম আলোচিত নাটক জিয়া আনসারী প্রযোজিত ‘প্রতিশ্রুতি’।

সর্বশেষ সর্বাধিক পঠিত