পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মা-বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে আনোয়ার মালিথা (৪০) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

স্থানীয়রা জানান, আগামী শুক্রবার ছেলে সিয়াম হোসেন এর বিয়ে। এ উপলক্ষে ঈশ্বরদী বাজারে বিয়ের কেনাকাটা করতে এসেছিলেন আনোয়ার মালিথা ও তার স্ত্রী স্বপ্না খাতুন। কেনাকাটা শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা। ফেরার সময় পৌর শহরের আলহাজ্ব মোড় এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুন নিহত হন।
গুরুতর আহত আনোয়ার মালিথাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার