মৃত স্ত্রীকে হাসপাতালে রেখে পালানোর চেষ্টা, জনতার হাতে আটক স্বামী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে মুমূর্ষু স্ত্রী শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করলে পালানোর চেষ্টা করেন স্বামী সিয়াম আল মোরছালিন আকাশ। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম প্রাইভেটকারে করে শাহিনাকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি পরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সিয়াম হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন।

নিহতের মা ও স্বজনদের অভিযোগ, সিয়াম মাদকাসক্ত এবং বিয়ের পর থেকে শাহিনাকে প্রায়ই মারধর করতেন। তারা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. শামা তাবাসসুম জানান, হাসপাতালে আনার আগেই শাহিনার মৃত্যু হয়। তার গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলায় সিয়ামকে প্রধান আসামি করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত