লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

নাটোরের লালপুরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসমত আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪ নম্বর আড়বাব ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে লালপুর থানার এসআই মো. গৌতম কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার অমৃতপাড়া এলাকার ঢুষপাড়া মোড়ে বাঘা-লালপুর সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় হাসমত আলীকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   

গ্রেপ্তার হাসমত আলী লালপুর উপজেলার ঢুষপাড়া গ্রামের মো. কইর উদ্দিনের ছেলে।

আরবাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন জানান, হাসমত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, তবে ইয়াবা ট্যাবলেট নিয়ে গ্রেপ্তার হয়েছে এ সম্পর্কে তার জানা নাই।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত