হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমতেই বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে একদিনেই পণ্যবাহী জাহাজ চলাচল কমেছে অর্ধেকেরও বেশি। থমকে আছে অন্তত ৪৩৬টি জাহাজ, আর মধ্যপ্রাচ্যে হামলা বাড়ায় চড়া হচ্ছে অপরিশোধিত তেলের দাম।

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ এএম

মধ্যপ্রাচ্যে হামলা তীব্র হওয়ার প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে। শিপিং তথ্য অনুযায়ী, এই পথে জাহাজ চলাচল ক্রমেই কমছে। খবর আলজাজিরার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কে-প্লারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) হরমুজ প্রণালি দিয়ে মোট চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। আগের দিন রবিবার (১৩ সেপ্টেম্বর) এই সংখ্যা ছিল ১০টি।

হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী, অন্তত ৪৩৬টি জাহাজ বর্তমানে সেখানে চলাচল না করে স্থির অবস্থায় রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সাম্প্রতিক হামলার প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারেও। হামলার কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় দাম বেড়েছে।

স্থানীয় সময় অনুযায়ী ০০টা ২৬ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৬ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত