চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বদলি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ জাহাঙ্গীর আলম  বদলি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশে সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলি করা হয়। আদেশে এই বদলিকে জনস্বার্থে’ বলে উল্লেখ করা হলেও সন্ত্রাসবিরোধী আইনে বিতর্কিত একটি মামলার পরপরই এমন আদেশে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। 

অভিযোগ উঠেছে, ঠিকাদারি সমিতির বিরোধকে কেন্দ্র করে বিএনপির নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার এক দিনের মাথায় ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়। ডিআইজি কার্যালয়ের আদেশ অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে। 

অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। বদলির আদেশে ওসির বিরুদ্ধে কোনো অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি ওসির বদলীর বিষয়টি নিশ্চিত করেন।তবে তিনি বলেন, এই বিষয়ে এখনো অফিসিয়াল চিঠি হাতে পাননি।

সর্বশেষ সর্বাধিক পঠিত