চট্টগ্রামের চন্দনাইশে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৩ জনকে গ্রেপ্তারের পর মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আলমগীর (৫৫) (পিতা- মৃত আব্দুল আলীম, সাং- গাছবাড়িয়া কাঞ্চনপাড়া, ৯নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা) তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোবাইল কোর্ট মামলা নং- ১৩০/২৬ এ ২০০ টাকা অর্থদণ্ড ও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, মো. রবিউল্লাহ (৪০) (পিতা- জাফর উল্লাহ, সাং- বরকল, ২নং ওয়ার্ড, চন্দনাইশ) তাকে জুয়া প্রতিরোধ আইনে মোবাইল কোর্ট মামলা নং- ১১৬/২৬ এ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, মো. নেজাম উদ্দিন (২৯) (পিতা- মো. জামাল সওদাগর, সাং- উত্তর বরকল, ২নং ওয়ার্ড, বরকল ইউপি) তাকে একই আইনে মোবাইল কোর্ট মামলা নং- ১১৭/২৬ এ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দায়েরকৃত পৃথক তিনটি মোবাইল কোর্ট মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা এই দণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, আসামিরা জুয়া খেলা ও মাদক সেবন করে জনসাধারণের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ প্রসঙ্গে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
চন্দনাইশে বৌদ্ধবিহারে অস্ত্রের মুখে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
চন্দনাইশে স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত