এশিয়ান গেমসে ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও চীন মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
নিসসিনে ম্যাচের দিন রোদ থাকলেও পূর্বের বৃষ্টির কারণে মাঠের আউটফিল্ড শুকানো সম্ভব হয়নি এবং দুই দলের অধিনায়ক টস করারও সুযোগ পাননি। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে থাকা চীনের চেয়ে ১০ম স্থানে থাকা বাংলাদেশ এগিয়ে থাকায়, সুবিধা পেয়ে সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আগামীকাল আরেক কোয়ার্টার ফাইনালে জাপানের সঙ্গে খেলবে সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে ভারত। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। তার মানে এশিয়া কাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি হওয়ার জোরালো সম্ভাবনা তৈরী হয়েছে।
আজকের ম্যাচটি বাতিল হওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম অফিসিয়াল মাঠে নামার অপেক্ষা আরও বাড়ল। এর আগে ২০১০ সালের এশিয়ান গেমসের সেমিফাইনালে চীনকে হারিয়েছিল বাংলাদেশ, তবে সেটির পূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি দেশবাসীর কাছে দোয়া চেয়ে দল নিয়ে একটি পদক জিত দেশের ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন। এর আগে এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে মোট তিনটি পদক (দুটি রুপা ও একটি ব্রোঞ্জ) জিতেছিল বাংলাদেশ।
'দ্রুততম সেঞ্চুরিতে' মেসি জিতলেন ৪৮তম ট্রফি