চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয় অডিটরিয়াম হলে এ অনুষ্ঠান হয়। তরুণ আইনজীবী নুরুল কবির রানার ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দের সভাপতিত্বে সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ সমাজকর্মী ও আইনজীবী নুরুল কবির রানা। বিশেষ অতিথি ছিলেন কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মিলন কান্তি শীল, সাংবাদিক একেএম নুরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইমরান হোসেন, আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন, চাতরী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী,যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা রাশেদ ইকবাল, মো.জিকু, শুভ দেবনাথ, জাকারিয়া, সিফাত, রায়হান, মারুফ ও আবদুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে চাতরী ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়, সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয় ও কৈনপুরা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৪ ও ৫ প্রাপ্ত ৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
আনোয়ারায় গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল অটোরিকশা