নিউইয়র্কে বাণিজ্য এক্সপো শুরু, বিশ্বজুড়ে ম্যাচমেকিং

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পিএম

 নিউইয়র্কের বরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজে জমকালো আয়োজনে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার বিজনেস এক্সপো ২০২৬। ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও চেম্বার প্রতিনিধিরা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বৈশ্বিক অবদান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি কেলি লফলার ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর জোর দেন। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অফ কমার্সের সিইও মার্ক জ্যাফে যৌথ উদ্যোগে বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মেলার মূল আকর্ষণ 'বিজনেস-টু-বিজনেস ম্যাচমেকিং' এবং 'গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যান্ড রেমিট্যান্স ফোরাম'। এর মাধ্যমে বিভিন্ন দেশের উদ্যোক্তারা সরাসরি বাণিজ্যিক দ্বিপাক্ষিক আলোচনা ও সম্ভাব্য বিনিয়োগের সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে সমাজসেবা ও ব্যবসায়ে বিশেষ অবদানের জন্য ছয়জনকে 'ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬' প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— সৈয়দ জাকি হোসাইন, লিয়াকত হোসাইন, আবুবকর হানিফ, কাজী হেলাল আহমেদ, গোলাম ফারুক ভূঁইয়া এবং ড. আরিফুর রহমান।

এই আয়োজন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত