আজ কবি কে এম সফর আলীর জন্মদিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পিএম

সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নিবেদিতপ্রাণ কবি, লেখক ও সাহিত্য সংগঠক কে এম সফর আলীর জন্মদিন আজ ১৮ সেপ্টেম্বর। ১৯৮৫ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের দড়িলাপাং গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আব্দুর রাজ্জাক মিয়া এবং মা হাজেরা খাতুন।

সাহিত্যচর্চার পাশাপাশি সংগঠক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন কে এম সফর আলী। তিনি দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। একই সঙ্গে ভয়েস অব নদীনগর টিভি (অনলাইন)-এর চেয়ারম্যান এবং স্বাধীনবাংলা সাহিত্য প্রকাশনী-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুই বাংলার শতাধিক লেখকের সমন্বয়ে প্রকাশিত আলোচিত কাব্যগ্রন্থ ‘সমস্বপ্ন’-এর সম্পাদক তিনি। তার সম্পাদিত অন্যান্য যৌথ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— অপরাজয়ে বাংলা, স্বাধীনবাংলা কাব্য সমাহার, কৃষি ও কৃষক, কবিতার মর্মকথা, আঁধার শেষে আলো, তিতাস ডাঙা, রক্ত নদীর বাঁকে, পানকৌড়ির নীড়ে, দ্যা হাইব্রিড অফ কালচার, বেয়ারিং এর তিনচাকা এবং আবৃত্তির জন্য নির্বাচিত কবিতা—১ম খণ্ড।

এ ছাড়া তার একক কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ফাগুনের শঙ্খচিল’, ‘মায়ের চোখে ৭১’‘মুছে যাচ্ছে ইতিহাস’। অসংখ্য যৌথ কাব্যগ্রন্থেও তার লেখা প্রকাশিত হয়েছে।

প্রকৃতিপ্রেমী ও মরমীধারার লেখক হিসেবে পরিচিত কে এম সফর আলী জীবনের নানা অভিজ্ঞতা, স্বদেশপ্রেম, মানবিকতা, ইতিহাস-ঐতিহ্য, স্মৃতি-বিস্মৃতি, প্রেম এবং জীবনের নানা দ্বন্দ্বকে তার লেখায় তুলে ধরেছেন। 

সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে কে এম সফর আলী বিভিন্ন সময়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। লেখালেখির পাশাপাশি সাহিত্য সংগঠন ও প্রকাশনার মাধ্যমে নবীন-প্রবীণ লেখকদের জন্য একটি সাহিত্যবান্ধব পরিবেশ তৈরিতেও কাজ করছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত