ট্রিপল সেঞ্চুরি করে টেস্ট দলে ফিরলেন হৃদয়

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ম্যাচটি।

আজ এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই দল ঘোষণা করে বিসিবি। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ফিরেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।

জাকের অবশ্য সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচের আগে দেশে ফিরে আসেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে এই টেস্ট দলে নেই তাসকিন আহমেদ ও অমিত হাসান। চোট কাটিয়ে ফেরা হয়মি নাহিদ রানারও।

এদিকে অফস্পিনার নাঈম হাসান এবং পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসাইন ইমনকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম। 

সর্বশেষ সর্বাধিক পঠিত