দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’র শিল্পী মিফতাহ জামান। ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘অতঃপর অধরা’। অনুষ্ঠানটি নিয়ে ব্যস্ত চলছে শিল্পী ও তার সতীর্থদের। মিফতাহ জামান বলেন, ‘এই শো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। গত শোয়ের পর যে তৃষ্ণা ছিল, সময়ের সঙ্গে সেটা আরও বেড়ে গেছে। দর্শকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য মুখিয়ে আছি। এবার ভেন্যু শিল্পকলায়, বলা যায় সিলেক্টিভ অডিয়েন্সের জন্য। কেআইবির চেয়ে কিছুটা ছোট পরিসরে। তবে আমরা ভীষণ এক্সাইটেড। এবার নতুন কিছু গানও পারফর্ম করব। পাশাপাশি আগের গানগুলোও থাকবে। পুরো টিম সিরিয়াসলি প্র্যাকটিস করে যাচ্ছি। আশা করছি, দারুণ একটা শো হবে।’
একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম
একক কনসার্টে ফিরছেন মিফতাহ জামান
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০