আর্জেন্টাইনের ভুলে পেছানো ম্যানইউকে বাঁচালেন ব্রাজিলিয়ান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

ম্যাথিউ কুনহার শেষ মুহূর্তের গোলে কোনোমতে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলের এই ড্রয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে আর্জেন্টাইন রক্ষণভাগের এক দুর্ভাগ্যজনক ভুল। এই ড্রয়ে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেলো।

ক্রোভেন কটেজে রবিবার জয়ের তীব্র তাগিদ নিয়ে নেমেছিল রেড ডেভিলরা। কিন্তু দিন শেষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে দলকে বিপদে ফেলেন খোদ দলের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। কেলভিন বাসির শট গোলরক্ষক সেনে ল্যামেন্স প্রতিহত করলেও, ফিরতি ব

ল বিপদমুক্ত করতে গিয়ে নিজেই নিজের জালে বল জড়িয়ে বসেন আর্জেন্টিনার বিশ্বকাপ ডিফেন্ডার। এই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ।

ম্যাচের ৮৯ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউ কুনহা দূরপাল্লার এক শটে গোল করে দলকে পরাজয়ের মুখ থেকে বাঁচান। তার এই গোলটি ডেভিড আফেনগ্রুবারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। 

এই নিয়ে প্রিমিয়ার লিগের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেলো দলটি। পয়েন্ট টেবিলের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির চেয়ে তারা এখন ১০ পয়েন্ট পিছিয়ে রয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে প্রথম সাত ম্যাচের তিনটিতেই হেরেছে ম্যানইউ।

আন্তর্জাতিক বিরতির পর আগামী ১০ অক্টোবর টেবিলের তলানিতে থাকা টটেনহ্যামের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। 

সর্বশেষ সর্বাধিক পঠিত