আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ এএম

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। চলতি বছর স্থানীয় নির্বাচন না হওয়ার ব্যাপারটি পরিষ্কার করে ইসি। গতকাল রবিবার আগারগাঁও নির্বাচন কমিশনের নিজস্ব ভবনে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

ইসি মাছউদ বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এ ছাড়া ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল সেটিও বাতিল করেছে ইসি। তিনি জানান, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর-ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র, শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে ভোট করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত