ঢাকা বাতাস ‘মন্দের ভালো’ আজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

বিশ্বের দূষিত ১২৪ শহরের তালিকায় ঢাকা থাকলেও বর্ষার প্রভাব অব্যাহত থাকায় শহরের বায়ুদূষণ অনেকটাই কমে আছে। কারণ ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি’ হিসেবে চিহ্নিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেস্কের (একিউআইর) তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের মধ্যে ঢাকা ২৫তম স্থানে উঠে এসেছে। ৭৭ একিউআই স্কোর নিয়ে শহরের বায়ুমান সাধারণ সুস্থ মানুষের জন্য বড় ক্ষতি না করলেও বিশেষ কিছু ঝুঁকিপূর্ণ মানুষের শারীরিক সমস্যা তৈরি করতে পারে।

ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে পাকিস্তানের লাহরের বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শহরটির একিউআই স্কোর ১৮২ নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১৬৭ একিউআই স্কোর নিয়ে ভারতের দিল্লি শহরের বাতাসও একই পর্যায়ে থেকে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া যথাক্রমে একিউআই স্কোর ১৭০, ১৬৭, ১৬৬ ও ১৫৭ নিয়ে তালিকার দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে কাতারের দোহা, ভিয়েতনামের হ্যানয়,  মালয়েশিয়ার কুয়ালালামপুর ও কুচিং শহর।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত