সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা হলেন কেএম রেজাউল ফিরোজ ও বেলায়েত হোসেন। এর মধ্যে রেজাউল ফিরোজ গত বৃহস্পতিবার ও বেলায়েত হোসেন গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পদত্যাগপত্র পাঠান। দুজন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে গতকাল অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।