কুমিল্লার দেবিদ্বারে ইমন (২৪) নামের এক যুবকের দায়ের কোপে তার মা পেয়ারা বেগম এবং আছাড়ে আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান নিহত হয়েছে। এ সময় বাধা দিতে গিয়ে ইমনের ভাবি রাবেয়া বেগম আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কোপান। এরপর ইসরাতকে আছাড় দেন। এ সময় রাবেয়া বেগম বাধা দিলে তাকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পেয়ারা বেগম ও ইসরাত জাহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাবেয়া বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইমনকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।