বকেয়া বেতনের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন। গতকাল সোমবার সকাল থেকে কোনাবাড়ীর আমবাগ এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন কয়েকশ শ্রমিক। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, তাদের গত আগস্ট ও চলতি সেপ্টেম্বরের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ ওই টাকা পরিশোধ না করেই কারখানা ছুটি দিয়েছে। চলতি মাসের ১০ তারিখ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু একাধিকবার সময় দিয়েও বেতন দিচ্ছে না। কারখানার শ্রমিক আতাউর বলেন, ‘বেতন না দেওয়ায় আমরা সমস্যায় পড়ে গিয়েছি, কারখানাও বন্ধ। আমার মতো ৪০০ থেকে ৫০০ শ্রমিক পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে।’

কারখানা সূত্রে জানা গেছে, কারখানায় ১ হাজার ৩০০ শ্রমিক রয়েছে। আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল কিন্তু তা মালিকপক্ষ দিতে পারেনি। পরে বেতন দিতে ব্যর্থ হওয়ায় কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত