নতুন পেশায় হাসান মাসুদ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

সাংবাদিকতা, অভিনয়, মডেলিং, লেখালেখি ও পরিচালনার পর এবার নতুন চাকরিতে যোগদান করলেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন এই অভিনেতা। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন দায়িত্বে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন তিনি। 

জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় তারা। 

কয়েক মাস আগে অভিনেতার অসুস্থতার খবর যখন ছড়িয়ে পড়ে, তখন তার ভক্তদের মনে উদ্বেগ দেখা যায়। এ ছাড়াও বহুদিন ধরেও কাজের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। পরে হজ করে এসেও কাজ করেছেন। বিজ্ঞাপনে। কিন্তু তার সেই বক্তব্যের জেরে তৈরি হয় বিতর্ক। যদিও পরে তা স্পষ্ট করেন। এমন আবহে তার নতুন চাকরির খবর ফের তাকে পর্দা থেকে সরে আসার জল্পনাকে খানিকটা তাজা করে দিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত