ভারত-জাপান ম্যাচে আম্পায়ারের বিস্ময়কর ভুল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

জাপান-ভারতের মধ্যে আজ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে একটি ওয়াইড বলের সিদ্ধান্ত পরিবর্তনের ঘটনা বেশ বিতর্ক সৃষ্টি করেছে। 

তোচিগির সানোতে বৃষ্টির কারণে ৫ ওভারে কমিয়ে আনা ম্যাচের শেষ ওভারের ঘটনা। ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে শেষ ৪ বলে জাপানের প্রয়োজন ৮ রান। আদ্র উইকেটে এই সমীকরণটি অসম্ভব বলেই মনে হচ্ছিল। অক্ষর প্যাটেলের বলে রিভার্স হিট খেলার চেষটা করেন জাপানের বাঁহাতি ব্যাটার অ্যালেক্সান্ডার শিরাই-প্যাটমোর। বলটিতে তিনি পরাস্ত হন। বলটি লেগ সাইড দিয়ে বেরিয়ে যায়। কিন্তু জাপানি আম্পায়র ক্রিস থারগেট সেটিকে ওয়াইড ডাকেন।

এই সিদ্ধান্তে ভারতীয় কিছু খেলোয়াড় তাজ্জব হয়ে যান, কারণ সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে গত ১০ বছর ধরে এ ধরনের ডেলিভারিতে ওয়াইড দেওয়া হয় না। সেই বিস্ময় চরম ক্ষোভে রূপ নেয় যখন পরের বলেও ঠিক একই ঘটনা ঘটে এবং আবারও ওয়াইড দেওয়া হয়।

জাপানের জয়ের সমীকরণ তখন দাঁড়ায় ৪ বলে ৬ রান, কিন্তু ভারতীয় শিবিরের প্রতিবাদ অব্যাহত থাকে। ঠিক এই সময়ে স্কোয়ার লেগ আম্পায়ার, আইসিসির এলিট প্যানেলের সদস্য নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন এগিয়ে আসেন এবং তার সহকর্মীকে সিদ্ধান্তটি সংশোধন করতে বলেন। থারগেট তাতে সম্মতি জানান, ফলে ম্যাচের সমীকরণ আবারও বদলে দাঁড়ায় ৩ বলে ৭ রান। শেষ পর্যন্ত ভারত ২ রানে জয় পায় এবং টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড গড়ে।

 

নিয়মে কী বলা আছে?

ওয়াইডের বিচার করার ক্ষেত্রে আইসিসি আম্পায়ারদের স্পষ্ট নির্দেশনা দিয়েছে, কোনো ব্যাটার যদি রিভার্স বা সুইচ হিট খেলার চেষ্টা করেন, তবে উইকেটের উভয় পাশকেই 'অফ সাইড' হিসেবে গণ্য করতে হবে। এর অর্থ হলো, ওয়াইড হতে হলে বলটিকে স্ট্যাম্পের বাইরের সীমানা থেকে অন্তত ৭৫ সেন্টিমিটার দূরে থাকতে হবে। এমনকি একজন ব্যাটার যদি স্ট্যান্স পরিবর্তনের অভিনয় করে আবারও তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসেন, তবুও উভয় পাশকেই অফ সাইড ধরা হবে। 

এর পেছনের যুক্তি খুবই সহজ: স্ট্যান্স পরিবর্তন করার মাধ্যমে ব্যাটার লেগ সাইডের বলকেও নিজের নাগালের মধ্যে নিয়ে আসেন।

আম্পায়ারের সিদ্ধান্তই কি চূড়ান্ত?

এই ম্যাচে কোনো টিভি আম্পায়ার ছিল না। ডিআরএসও ছিল না। আইপিএলে ওয়াইডের সিদ্ধান্ত রিভিউ করার সুযোগ থাকে। এখানে সেই সুযোগ ছিল না। তবে পরের বল করার আগে মাঠের আম্পায়ার নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। তাই ক্রিস থারগেটের সিদ্ধান্ত সংশোধন করার এখতিয়ার ছিল।

প্রথম ওয়াইডটি কেন বদলানো হলো না?

সম্ভবত প্রথম ওয়াইডের সিদ্ধান্তটি ক্রিস ব্রাউনসহ সবাইকে কিছুটা অবাক করেছিল। পরের বল হওয়ার আগে সিদ্ধান্তটি নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময়ও পাওয়া যায়নি।

 
সূত্র: ইসএনপিএক্রিকিনফো
সর্বশেষ সর্বাধিক পঠিত