এক কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে দক্ষ করে তোলার মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে চাই। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি দক্ষ জনশক্তি পাঠাতে মন্ত্রণালয় কাজ করছে। কোন দেশে কোন ধরনের কাজের সুযোগ আছে, তা চিহ্নিত করে এবং তাদের চাহিদা অনুযায়ী লোক প্রস্তুত করে পাঠানো হচ্ছে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দালালদের দৌরাত্ম্য কমানো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রবাসে যেতে গিয়ে কিছু মানুষ দালালদের খপ্পরে পড়ে প্রতারিত হন। এমনকি আমলাতান্ত্রিক জটিলতা সহজ করার জন্যও কাজ করা হচ্ছে। দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে বিএমইটির কার্যক্রম অনলাইন করা হচ্ছে। এজেন্সিগুলোকে জবাবদিহির মধ্যে আনতে বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে সাব-এজেন্সি দেওয়া যাবে।’

এ ছাড়া বিকেলে তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত