আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে নারী-পুরুষ কোন ভেদাভেদ না রেখে প্রতিটি ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া, প্রতিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। কারণ একজন শিক্ষিত মা, একটি শিক্ষিত জাতি এবং শিক্ষিত দেশ ও সমাজ গড়ার কারিগর বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য 'নবীন বরণ অনুষ্ঠানের' আয়োজন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে কলেজে স্বাগত জানানো হয়।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ্ আল মাতীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা সুলতানা, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক তামান্না বাসার রোলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর মো. খালিদুজ্জামান মিঠু, জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনালসহ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত