মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামে ২ হাজার পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৪১) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করেন।
আটক জাহারানা বেগম পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর গ্রামের সরেমানের স্ত্রী। বর্তমানে তিনি সুজানগর থানার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন।
স্থানীয়রা জানান, আয়শা আক্তারকে প্রায়ই ওই গ্রামে দেখা যেত। তাদের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে ওই গ্রামের বাসিন্দা ইদ্রিসের ছেলে ও মাদক কারবারে জড়িত বলে স্থানীয়ভাবে পরিচিত ইন্না মিয়াকে মাদকের চালান দিয়ে আসছিলেন। শুক্রবার ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের উপস্থিতিতে আয়শা আক্তার দাবি করেন, গত প্রায় এক মাস ধরে তিনি কয়েক দফায় ইন্না মিয়াকে ইয়াবা দিয়ে আসছেন।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। তার কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়ভাবে মাদক কারবারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক