টাঙ্গাইলের কালিহাতীতে বংশাই নদীতে গোসল করতে নেমে মো. শিমুল মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ধানগড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু শিমুল ওই গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ১১ টার দিকে ফুটবল খেলা শেষে শিমুল বংশাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে শিমুলের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো তথ্য জানতে পারেনি।