চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার তুলাতলী এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৭টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তুলাতলীর জামাই বাজার এলাকার আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ৫ মিনিটের দিকে আলী মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় দুপুর পৌনে দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
লামার বাজার ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার সোহেল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে লামার বাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুর করে। দুপুর পৌনে ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কি কারণে এবং কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে তা পরে জানানো হবে।
দৌলতখানে আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা