বড়াইগ্রামে ডেঙ্গু প্রতিরোধে বড়াল নদীতে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উদ্যোগে ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বড়াল নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) পৌর সদরের লক্ষ্মীকোল বাজার সংলগ্ন বড়াল নদীতে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান । 

অভিযানকালে স্বেচ্ছাসেবকসহ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ফেলা বর্জ্য পদার্থসহ কচুরিপানা পরিষ্কার করেন। একই সাথে ইউএনও বাজারের বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নদীতে দোকানপাটের বর্জ্য না ফেলার আহ্বান জানান। 

এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে তিন মাস ব্যাপী কর্মসূচির আওতায় আমরা আজ বড়াল নদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। আমরা বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করবো, আপনারা নিজ নিজ দোকানপাটের বর্জ্য পদার্থ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন। সেখান থেকে পৌরসভার কর্মীরা নিয়ে গিয়ে নির্দিষ্ট স্থানে ফেলবে। পাশাপাশি পৌর বাসিন্দাদের প্রতি আহ্বান জানাবো যে, আমরা সবাই নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবো এবং যেখানে জমা পানি আছে, সেগুলো নিজ দায়িত্বে অপসারণ করবো। এতে আমরা নিজেরাও সুস্থ থাকবো এবং আমাদের প্রতিবেশীরাও সুস্থ থাকবে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত