বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা-ছেলে আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদেশি পিস্তলসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন বেলকুচি উপজেলা রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

বিকেলে সংবাদ সন্মেলনে সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে ৯৯৯ ফোন কল আসে। এতে জানতে পারি জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলা বর্ষনের ঘটনা ঘটে। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুইটি ইলেকট্রিক সক লাইটসহ দুই জনকে আটক করি। আটক ব্যক্তিরা সম্পর্কে বাবা ও ছেলে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান, ওসি (তদন্ত) জহুল ইসলাম ও পুলিশের সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মরত সংবাদকর্মীরা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত