গোপালগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পিলারে ধাক্কা লেগে মুন্না শেখ নামে (২০) এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পয়সারহাট ব্রিজের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ, জানায়, মধুর নাগরা এলাকার বাসিন্দা মুন্না মোটরসাইকেলে করে নাগরা থেকে পয়সারহাটের দিকে যাচ্ছিলেন। পয়সারহাট ব্রিজের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পিলারে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত