আওয়ামী লীগের সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে। 

গ্রেপ্তার তরা হলেন- ১। মোঃ ইয়াকুব হোসাইন রাজিব (২৬), ২। আরাফাত মিয়া (২২), ৩। রিফাত হাওলাদার (১৯), ৪। মোঃ হৃদয় (২১), ৫। ফাহিম (১৯), ৬। রাজিব হোসেন রানা (২৪), ৭। মোঃ ফিরোজ (২৬), ৮। আরিফ হোসেন (২৮), ৯। আবদুল্লাহ আল আমান (১৯), ১০। মোঃ আবদুল্লাহ আল নোমান (২১), ১১। সোহানুর হোসেন শাহীন (২২), ১২। মোঃ হাসিব (১৯), ১৩। ফারজানা (২১), ১৪। মোঃ হাসিব মিয়া (২৩) ও ১৫। ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৫:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিলো।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত