ছেলেকে নিয়ে কেক কাটলেন শাকিব খান

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ এএম

বাবা শাকিব খানের সঙ্গে কেক কেটে জন্মদিনের বিশেষ মুহূর্তটি উদ্যাপন করেছে আব্রাম খান জয়। উদযাপনের এই ভিডিওটি জয়ের নিজস্ব ফেসবুক পেজে প্রকাশ করে লেখা হয়, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’

২৭ সেপ্টেম্বর জন্মদিনের প্রথম প্রহরে ছেলে জয়কে শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার।’

ছেলের জন্মদিনে পিছিয়ে ছিলেন না শাকিব খানও। কালো পাঞ্জাবিতে জয়ের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারো।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেয় শাকিব-অপুর সন্তান জয়। ২০১৭ সালে তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তারকা দম্পতির এই সন্তান।

সর্বশেষ সর্বাধিক পঠিত