অপূর্ব-তটিনীর ‘তুমি এসেছিলে বলে’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম

পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘তুমি এসেছিলে বলে’।

প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি এই নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান এবং রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। গল্পে অপূর্বকে দেখা যাবে এক যৌথ পরিবারের দায়িত্বশীল বড় ছেলের ভূমিকায়। বাবার মৃত্যুর পর থেকে অফিস ও সংসারের জটিলতা সামলাতেই তার কেটে যায় দিন। মায়ের চাপে বিয়েতে রাজি হলেও পাত্রী মেহরিনকে (তটিনী) তিনি নিজের বাস্তবতার সবটুকু শুরুতেই জানিয়ে দেন।

নির্মাতা রুবেল হাসান জানান, এটি মূলত আমাদের চারপাশের মধ্যবিত্ত যৌথ পরিবারের গোপন দুঃখ ও সামাজিক বাস্তবতার গল্প। প্রযোজক জামাল হোসেনের মতে, বিনোদনের পাশাপাশি নাটকে সমাজের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতেই এই আয়োজন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে। শিগগিরই নাটকটি প্রচার করা হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

সর্বশেষ সর্বাধিক পঠিত