শীতে হৃদরোগের ঝুঁকি বাড়ে

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম

আজকাল যেকোনো বয়সেই হৃদরোগ হতে পারে। এর প্রধান কারণ দেখা যায় খাদ্যাভ্যাস ও জীবনযাপনে অনিয়ম। তবে আবহাওয়ার বদলও ঝুঁকি বাড়িয়ে দিতে পারে অনেকটাই। বিশেষ করে দেখা গেছে, শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। হার্টের যে রোগই হোক না কেন, তা কিন্তু রাতারাতি বাসা বাঁধে না। হার্ট যে ছন্দ হারাচ্ছে, তার সঙ্কেত আগে থেকেই পাওয়া যায়। শীতের সময়ে রক্তনালির সঙ্কোচন দ্রুত ঘটে বলে বিপদ আসে তাড়াতাড়ি।

রক্তনালির সঙ্কোচন : সুস্থ মানুষের হৃদযন্ত্র এক মিনিটে ৬০-৮০ বার পাম্প করে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত শরীরের কোষে কোষে পৌঁছে দেয়। এই পাম্প করার ক্ষমতাকে চালনা করার জন্য হার্টের নিজস্ব পেসমেকার থাকে। এই পেসমেকারের কাজ হলো হার্টবিট বা হৃৎস্পন্দন তৈরি করা। ২৪ ঘণ্টাই কাজ করছে হার্টের এই নিজস্ব পেসমেকার। এটি বৈদ্যুতিক স্পন্দন তৈরি করছে, যে কারণে হৃৎস্পন্দন তৈরি হচ্ছে এবং হার্ট পাম্প করে বিশুদ্ধ রক্ত সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু যদি এই প্রক্রিয়াটিতে কোনো সমস্যা দেখা দেয়, তখনই হৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে থাকে। শীতের সময়ে রক্তনালির সঙ্কোচন বেশি হয়, তাই রক্তপ্রবাহে বাধা তৈরি হয়। এতে রক্তচাপ বাড়ে যে কারণে হৃৎস্পন্দনে বদল আসে। তখনই বিপদ ঘটে যায়।

রক্ত জমাট বাঁধে : কম তাপমাত্রার কারণে রক্তে থাকা প্লাটিলেট এবং রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী প্রোটিনগুলোর (যেমন ফাইব্রিনোজেন) ঘনত্ব ও কার্যকারিতা কিছুটা পরিবর্তিত হয়। ঠা-ায় রক্ত কিছুটা ঘন হয়ে যায়, ফলে রক্তনালিতে রক্ত জমাট বাঁধার প্রবণতা বাড়ে। যাদের হার্টের রোগ আছে বা পরিবারে হৃদ্রোগের ইতিহাস আছে এবং কোলেস্টেরলও বেশি, তাদের এ সময়ে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা বাড়ে।

হরমোনের পরিবর্তন : ঠান্ডায় শরীর থেকে অ্যাড্রেনালিন এবং নর-অ্যাড্রেনালিনের মতো হরমোন অতিরিক্ত পরিমাণে নিঃসৃত হয়। এই হরমোনগুলো রক্তনালিকে আরও বেশি সঙ্কুচিত করে এবং হৃৎস্পন্দনের গতি বাড়িয়ে দেয়। ফলে রক্তচাপ বাড়ে। হৃৎপি-ের ওপর বাড়তি চাপ পড়ে। উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসের রোগী যাদের সুগার ও প্রেসার অনিয়ন্ত্রিত, তাদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি।

সর্বশেষ সর্বাধিক পঠিত