ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কাটার অভিযোগে সুজন ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এই অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির এই জরিমানার আদেশ দেন।
এসময় তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রুহিয়ার বিভিন্ন স্থান থেকে আইনকানুন উপেক্ষা করে আবাদি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ও উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয় বলে জানান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।