বিএমজেপির অঙ্গসংগঠন ‘মাইনরিটি যুব পরিষদের ৫৭ সদস্যর কমিটি ঘোষণা 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন ‘মাইনরিটি যুব পরিষদ’-এর কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে ৫৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবঘোষিত এই কমিটিতে অনন্ত কুমার রায়-কে চেয়ারম্যান এবং সন্তোষ কুমার মাহাত-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

দলের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল থেকে সংগঠনকে একটি মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে এই কমিটি গঠন করা হয়েছে।   

কমিটির অন্যান্য শীর্ষ পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— প্রদীপ চন্দ্র রায়, লিটন পাল, শম্ভু রায়, চন্দন কুমার দাস, মিহির কুমার দেব, মানিক রায়, অমৃত দাশ, শুভাশিস সাহা, বিপ্লব সাহা, পলাশ রায় ও সুমন কুমার ভৌমিক। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে চন্দন নাগ, এ্যাড. সফল দাস, এ্যাড. জয় বসাক, জিতেন্দ্র চন্দ্র দাস, মিথুন দত্ত, সজল ভৌমিক, প্রভাস শর্মা, বিপ্লব আর্য ও সুকেশ চন্দ্র দাস দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্জুন সরদারসহ বিভিন্ন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্য পদে মোট ৫৭ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।  

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে মাইনরিটি যুব পরিষদকে একটি আদর্শ সংগঠনে রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে দলটি। একই সাথে সংগঠনের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে নবগঠিত কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত