বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির মধ্যে দুটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ২ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রিন ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা এবং আইসিটি খাতের উন্নয়নে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত