ধুলাবালি বা অ্যালার্জির কারণে খুসখুসে বা শুকনো কাশি হলে অনেক সময়ই তা সহজে সারতে চায় না। আর এটা নিয়ে অনেক ভোগান্তিতে পরতে হয়। তাই জেনে নিতে পারেন চটজলদি কিছু ঘরোয়া উপায়। যা শুধু সর্দি-কাশি সারাবে না, অ্যালার্জির প্রবণতাও কমে যাবে।
আদা-গোলমরিচের চা
আদা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, যা শুকনো কাশি কমাতে পারে। ১ ইঞ্চি আদা কুচি, ৪ থেকে ৫টি গোলমরিচ (থেঁতো করা), ১ চামচ গুড় এবং ২ কাপ পানি নিতে হবে। পানি ফুটিয়ে আদা ও গোলমরিচ দিন। পানি অর্ধেক হয়ে এলে গুড় মিশিয়ে নামিয়ে নিন। দিনে দুবার খেলে কাশি, গলাব্যথা কমে যাবে।
গুড়-আদা
সসপ্যানে দুই গ্লাস পানি নিয়ে ভালো করে ফোটান। পানি ফুটতে শুরু করলে তার মধ্যে গুড় ও আদা মিশিয়ে দিন। এবার আঁচ কমিয়ে ভালো করে ফোটান, যাতে আদা ও গুড়ের মিশ্রণটি ঘন হয়ে আসে। মিশ্রণটি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। এটি গরম গরম খেতে পারলে কাশি, গলাব্যথা দ্রুত কমে যাবে।
তুলসীপাতা-রসুন
৭-৮টি তুলসী পাতা, এক টুকরো আদা, কয়েক কোয়া রসুন, ১ চা চামচ মেথির দানা, অল্প কাঁচা হলুদ এবং একটু গোলমরিচ ১ লিটার জলে ফোটান। যতক্ষণ না পানি অর্ধেক কমে যায় ততক্ষণ ফোটানোর পর নামিয়ে নিন এবং প্রতিদিন সকালে এটি পান করুন।