প্রেসিডেন্ট কাপ আন্তর্জাতিক টার্গেটবল টুর্নামেন্টে খেলতে নেপাল যাচ্ছে বাংলাদেশ টার্গেটবলের ছেলে ও মেয়েরা। ছয় দেশের এ টুর্নামেন্টে দুই বিভাগেই শিরোপা জয়ের জন্য লড়বে লাল-সবুজের দল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টার্গেটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবু মো. আহসানুল হাবিব। এ সময় সিনিয়র সহসভাপতি বিএম সহিদুজ্জামান, সহসভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক দীন ইসলাম ও কোষাধ্যক্ষ মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন। কাঠমান্ডুতে ৬-৯ অক্টোবর অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে অংশ নিতে ৪ অক্টোবর রওনা হবে ৪৩ সদস্যের দলটি। পুরুষ দলের অধিনায়ক মেহেদী হাসানের কথা, ‘আগেরও দুবার আমরা আন্তর্জাতিক আসরে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও সেই আশা নিয়ে যাচ্ছি। দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’ মেয়ে দলের অধিনায়ক সারাবান তহুরা বলেন, ‘আমরা ভালো অনুশীলন করেছি। তাই শিরোপা জিততেই যাচ্ছি।’
নেপাল যাচ্ছে টার্গেটবল দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ এএম
নেপাল যাচ্ছে টার্গেটবল দল
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০