নতুন কোচ জর্জ জেসুসের সাথে অভ্যন্তরীণ কোন্দল ও কারিগরি সিদ্ধান্ত নিয়ে দ্বিমতের জেরে কোপেনহেগেনে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হুট করে মাদ্রিদে উড়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে উত্তপ্ত ফুটবল অঙ্গনের মাঝেই আজ ডেনমার্কের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ও জার্সি নম্বর প্রকাশ করেছে উয়েফা। নতুন তালিকা অনুযায়ী, জাতীয় দলে সিআরসেভেনের রেখে যাওয়া আইকনিক ‘৭ নম্বর’ জার্সি পরে মাঠে নামছেন গালতাসারাইয়ের পর্তুগিজ উইঙ্গার রাফায়েল লিয়াও।
উয়েফা ও ফিফার অফিশিয়াল প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো ম্যাচের মূল ২৩ সদস্যের স্কোয়াডে ১ থেকে ২৩ নম্বর পর্যন্ত সবকটি জার্সি নির্দিষ্ট খেলোয়াড়দেরই বরাদ্দ দিতে হয়; মাঝে কোনো নম্বর খালি রাখার সুযোগ নেই। ফলে রোনালদোর অনুপস্থিতিতে লিয়াও নিজের ১৭ নম্বর জার্সি ছেড়ে এই ঐতিহাসিক ৭ নম্বর জার্সিটি গ্রহণ করেছেন। অন্যদিকে লিয়াওয়ের ছেড়ে দেওয়া ১৭ নম্বর জার্সিটি পেয়েছেন দলে প্রথমবারের মতো ডাক পাওয়া ফাবিও সিলভা। নেশনস লিগের ৩ নম্বর গ্রুপের এই ম্যাচে ইনজুরির কারণে ফ্রান্সিসকো কনসেইসাও স্কোয়াডে না থাকলেও চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ব্রুনো ফার্নান্দেজ।
রোনালদোর ৭ নম্বরের ইতিহাস
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেকের সময় রোনালদোকে দেওয়া হয়েছিল ১৭ নম্বর জার্সি। কারণ সে সময় পর্তুগালের মূল ৭ নম্বর জার্সিটি ছিল তৎকালীন কিংবদন্তি অধিনায়ক লুইস ফিগোর দখলে। তবে ২০০৪ সালের অ্যাথেন্স অলিম্পিকে পর্তুগাল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রোনালদো প্রথমবারের মতো ৭ নম্বর জার্সি পরেছিলেন
২০০৬ বিশ্বকাপের পর লুইস ফিগো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। এরপর ২০০৭ সাল থেকে রোনালদো পর্তুগালের মূল দলের হয়ে ৭ নম্বর জার্সিটি নিজের করে নেন। আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালের মে মাসে তিনি এই জার্সিতে অভিষিক্ত হন। সেই থেকে দীর্ঘ ১৯ বছরেরও বেশি সময় ধরে পর্তুগালের ৭ নম্বর মানেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলেও জার্সি ৭ নম্বর হওয়ায় সিআরসেভেন হয়ে ওঠে রোনালদোর ব্র্যান্ড পরিচিতি।
২০২৪ সালের মার্চ মাসে সুইডেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে রোনালদোকে যখন বিশ্রাম দেওয়া হয়েছিল, তখন ব্রাগার উইঙ্গার ব্রুমা ৭ নম্বর জার্সিটি পরে খেলতে নামেন এবং গোলও করেন। ২০০৭ সালের পর রোনালদো ছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে সে সময় তিনিই প্রথম এই জার্সিটি পরে ইতিহাস গড়েন।
২০২৫ সালের নভেম্বরের আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে রোনালদো নিষিদ্ধ থাকায় কার্লোস ফর্বস এই জার্সিটি পরে তাঁর আন্তর্জাতিক অভিষেক করেছিলেন।
চলতি বছরের শুরুর দিকে রোনালদোর ইনজুরির কারণে মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে রিয়াল সোসিয়েদাদের তারকা গনসালো গুয়েদেস ৭ নম্বর জার্সি পড়েছিলেন।
শৃংখলা ভঙ্গের দায়ে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো