২৭ মামলার আসামি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম

পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রামপুরা থানাধীন টিভি রোড এলাকায় দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় পিচ্চি আলামিনের হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসআরবি জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরা থানাধীন বনশ্রী এলাকার গ্রিনজোন অনলাইন নামক একটি ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানে হামলা চালায় সে। এ সময় প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি করে এবং ব্যবসা পরিচালনা করতে গেলে প্রতি মাসে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দেয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত