প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ এএম

রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫.১ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি এবং ৬.৮ কেজি ওজনের চারটি কালো পাথরের খ-াংশ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। গত বুধবার অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।  এ সময় চক্রের তিন সদস্য মিজান (৪২), মোজাফ্ফর হোসেন (৩৭) এবং মাজেদুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত