বিশ্ব হার্ট দিবসে

ইউনাইটেড মেডিকেল কলেজের বিশেষ আয়োজন

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে হৃদযন্ত্রের সুস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে মাসব্যাপী বিশেষ কর্মসূচি আয়োজন করেছে মাদানী এভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। কর্মসূচির অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের সাফল্য, কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে যে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশের মাটিতেই পাওয়া সম্ভব। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ডা. হাসিনা বানু বলেন, চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে সচেতন করা এবং এমন উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব, যাতে পরবর্তী প্রজন্ম হৃদরোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।

অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামুদ্দিন হাসান রশিদ বাংলাদেশের স্বাস্থ্যসেবায় ইউনাইটেড গ্রুপের অঙ্গীকার তুলে ধরেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত