দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের মামাশ্বশুর (মরিয়মের মামা) ওবায়দুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৮ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাহউদ্দিন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে গতকাল আসামির উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেছিল আদালত। গত ২৩ সেপ্টেম্বর এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেপ্তার করে ডিবি। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর এবং এমপি নজরুলের জামিনের আবেদন নাকচ করে আদালত। জামিনের আবেদন বলা হয় বাদীর সঙ্গে এমপি নজরুলের আপোস হয়েছে তাদের দুজনকে জামিন দিলে বাদীর কোনো আপত্তি নেই এ সময় বাদী কাঠগড়ায় উপস্থিত ছিল তিনি সম্মতি জানান।