দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হাম উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে একজন এবং হামে এক ও হাম উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন। মৃত্যু হয়েছে ২৫০ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৩ জন।
হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত তিনজনই ঢাকায়। ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২২১ জন এবং হাম শনাক্ত হয়েছে ২১ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১১৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০২ শিশুর। বাকি ১ হাজার ১২ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে।