পটুয়াখালীতে কলেজছাত্র নির্যাতনের অভিযোগ, ছাত্রদল নেতা সাকিব বহিষ্কার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে নির্যাতন ও এক লাখ টাকা আদায়ের অভিযোগের পর এবার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুর রহমান সাকিবকে।

মঙ্গলবার ৬ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাকিবকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে পটুয়াখালী শহরের বসাক বাজার এলাকা থেকে সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মনিরকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ ওঠে সাকিব ও ছাত্রদলের সক্রিয় কর্মী সিয়ামের বিরুদ্ধে।

পরিবারের অভিযোগ, মনিরের কাছ থেকে এক লাখ টাকা আদায় করা হয় এবং তার ব্যবহৃত স্যামসাং এস২৫ আল্ট্রা মোবাইল ফোনও রেখে দেওয়া হয়। টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত