কেনাকাটায় বাকি থাকল কী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ এএম

জামা-কাপড়, জুতা, ব্যাগ নিশ্চয়ই গুছিয়ে কিনছেন। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হয়তো দেখবেন কিছু জিনিস কেনার বাকি রয়ে গেছে। অথচ সেগুলো হাতের কাছে না হলেই নয়। এর পাশাপাশি রয়েছে প্রিয়জনকে উপহার দেওয়ার বিষয়। শেষ মুহূর্তে নিজের জন্য কী কিনবেন আর উপহার হিসেবে কী থাকতে পারে জেনে নিন। লিখেছেন মিমি অধিকারী

শেষ সময়ের তালিকায় যা রাখতে পারেন

পূজার উপলক্ষ বুঝে মেকআপ কিটে অবশ্যই থাকতে পারে ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার। প্রাইমার ও ফাউন্ডেশনও যোগ হতে পারে। রোদে বেরোতে হলে এসপিএফ যুক্ত ফাউন্ডেশন কেনাই ভালো। আইশ্যাডোর একটা প্যালেট রাখতে পারেন। দেখে নেবেন নীল, সবুজ, গোলাপি, বেজ, সোনালি রং যেন থাকে। কাজল তো

থাকছেই। সঙ্গে রাখুন আইলাইনার ও মাসকারাও। গালে একটু ব্লাশারের ছোঁয়া না থাকলে কি ভালো লাগে? একটা হালকা আর একটা গাঢ় শেডের ব্লাশার রাখতে পারেন। কোনোরকম প্রসাধনী ছাড়া টিন্টেড লিপ বামেই অনেক কাজ হয়ে যায়। সঙ্গে রাখুন লিপ লাইনার ও লিপস্টিক।

এক্সেসরিজ

নতুন পোশাকের সঙ্গে মানানসই বেল্ট, ফ্ল্যাট ও হিল দেওয়া জুতা, কানের দুল, গলায় পরার গহনা আর মানানসই ব্যাগ রাখতেই হবে সংগ্রহে। তা না হলে কিন্তু একেবারে শেষবেলায় মুশকিলে পড়বেন। এখন কী ধরনের গহনার চল বেশি তা দেখে নিয়ে কিনে রাখতে পারেন। তবে বাজেট ধরে কেনাকাটা করা ভালো। সব তো আর নতুন কেনা যায় না, তাই এমনভাবে কিনুন যাতে মিলিয়ে মিশিয়ে পরা যায়। সঙ্গে ভালো সুগন্ধি, ডিওডোরেন্ট ও রোল অন রাখতে ভুলবেন না।

ঘর সাজানোর টুকিটাকি

বিছানার নতুন চাদর, সোফা ও চেয়ারের কভার, ডাইনিং টেবিলের কভার এগুলো পূজার সময়ে এক সেট করে কিনে রাখতেই হয়। ঘরের সাজে বদল আনতে চাইলে মানানসই পর্দা কিনতে পারেন। অন্দরসজ্জার জন্য কিছুটা বাজেট রাখুন।

উপহারের তালিকায় রাখুন

পূজার আপনজন স্বজন অনেককেই তো উপহার দিতে হবে এবং নিজের জন্য কী কী কিনবেন তার একটা তালিকা বানিয়ে নিন। কাকে কী দেবেন তার তালিকাও থাকা দরকার। যাকে উপহার দেবেন তার রুচি ও প্রয়োজনটাও মাথায় রাখুন উপহার কেনার সময়। ডেকোরেটিভ মোমবাতি উপহার দিতে পারেন। এই উপহারটা ছোট-বড় সবাই পছন্দ করবে। সম্পর্কগুলো অনেকটা গাছের মতো। ঠিকমতো পরিচর্যা করলে গাছ সুন্দর মতো বেড়ে ওঠে, ফুল-ফল দেয়। সম্পর্কগুলোও তাই। মাঝেমধ্যে যত্নের প্রয়োজন হয়। তাই আপনার বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে ইনডোর প্ল্যান্ট উপহার দিতে পারেন। কাস্টমাইজড গহনা উপহার দিন। ছোট-বড় সব বয়সীরাই গহনা পছন্দ করেন। টিন বা তরুণদের উপহারের তালিকায় রাখতে পারেন ব্লুটুথ স্পিকার, হেডফোন, মোবাইল কভার এসব।

পূজার সময় আপনি বিশেষ কোনো খাবার তৈরি করতে পারেন যা আপনার প্রিয়জন অনেক পছন্দ করে। রান্নায় আপনার এমন দক্ষতা নিশ্চিতভাবে প্রিয়জনকে মুগ্ধ করবে। আপনার এই উদ্যোগ মন জয়ের সঙ্গে সঙ্গে প্রিয়জনের পেটও ভরাবে। সেটা হতে পারে কেক, পিজ্জা, চকলেট, নানা ধরনের ডেজার্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত