এক হলো ওয়ার্নার ব্রাদার্স ও প্যারামাউন্ট স্কাইড্যান্স

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

১১ হাজার কোটি ডলারের (১১০ বিলিয়ন ডলার) বিশাল চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির নিয়ন্ত্রণ নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। হলিউড ও বৈশি^ক গণমাধ্যম শিল্পের চিত্র বদলে দেওয়ার মতো এই চুক্তিতে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে সূচনা হলো নতুন এক অধ্যায়ের।

একীভূত প্রতিষ্ঠানের নতুন নাম দেওয়া হয়েছে ‘স্কাইড্যান্স করপোরেশন’, যার নেতৃত্ব দিচ্ছেন ডেভিড এলিসন। নতুন এই প্ল্যাটফর্মের অধীনে এক ছাদের নিচে আসছে এইচবিও, সিবিএস, সিএনএন, নিকলোডিয়ান, শোটাইম ও ডিসি স্টুডিওসের মতো প্রভাবশালী প্রতিষ্ঠান। ফলে ‘হ্যারি পটার’, ‘গেম অব থ্রোনস’, ‘মিশন ইম্পসিবল’ ও ‘ইন্ডিয়ানা জোনস’-এর মতো বিশ্বখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলো এখন এক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভিড এলিসন এ চুক্তিকে চলচ্চিত্রের ইতিহাসে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন। নতুন এই মেগা চুক্তিকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ‘দারুণ চুক্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত