শাপলা চত্বরে হত্যাকান্ড

অভিযোগ গঠন নিয়ে শুনানি ১ নভেম্বর

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ এএম

১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ৫৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি হবে আগামী ১ নভেম্বর। গতকাল বুধবার এ মামলায় শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করে।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, ‘শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে প্রসিকিউশন যে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করেছিল তার ওপর আজকে (গতকাল) চার্জ হেয়ারিংয়ের দিন ধার্য ছিল। আসামিদের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ন্যায়বিচারের স্বার্থে সময় মঞ্জুর করেছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত